Home Bibles লেবীয় 24:6 · বাংলা বাইবেল
লেবীয় 24:6 · বাংলা বাইবেল

পরে তুমি এক এক পংক্তিতে ছয় ছয়খানি, এইরূপে দুই পংক্তি করিয়া সদাপ্রভুর সম্মুখে নির্ম্মল মেজের উপরে তাহা রাখিবে।

Cross references

যাত্রাপুস্তক 25:23

আর তুমি শিটীম কাষ্ঠের এক মেজ নির্ম্মাণ করিবে; তাহা দুই হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে।

যাত্রাপুস্তক 25:30

আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন-রুটী রাখিবে।

যাত্রাপুস্তক 37:10

পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা মেজ নির্ম্মাণ করিলেন; তাহা দুই হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ করা হইল।

যাত্রাপুস্তক 39:36

পাপাবরণ এবং মেজ, তাহার সমস্ত পাত্র ও দর্শন-রুটী,

যাত্রাপুস্তক 40:22

পরে তিনি আবাসের উত্তর পার্শ্বে তিরস্করিণীর বাহিরে সমাগম-তাম্বুতে মেজ রাখিলেন,

১ রাজাবলি 7:48

শলোমন সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পাত্র নির্ম্মাণ করাইলেন; স্বর্ণবেদি ও দর্শনরুটী রাখিবার স্বর্ণমেজ;

২ ইতিহাস 4:19

শলোমন ঈশ্বরের গৃহস্থিত সমস্ত পাত্র, এবং স্বর্ণময় বেদি, ও দর্শন-রুটী রাখিবার মেজ,

২ ইতিহাস 13:11

আর তাহারা সদাপ্রভুর উদ্দেশে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাকালে হোম-বলি দগ্ধ করে ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর শুচি মেজের উপরে দর্শন-রুটী সাজাইয়া রাখে, এবং প্রতি সন্ধ্যাকালে জ্বালিবার জন্য দীপসমূহের সহিত স্বর্ণময় দীপ-বৃক্ষ প্রস্তুত করে; বস্তুতঃ আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় বস্তু রক্ষা করি; কিন্তু তোমরা তাঁহাকে ত্যাগ করিয়াছ।

নেহেমিয়া 10:34

আর কাষ্ঠদানের বিষয়ে, অর্থাৎ ব্যবস্থার লিখনানুসারে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে জ্বালাইবার জন্য আমাদের পিতৃকুলানুসারে বৎসর বৎসর নিরূপিত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, লেবীয় ও প্রজাগণ গুলিবাঁট করিলাম;

১ করিন্থীয় 14:40

কিন্তু সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে করা হউক।

ইব্রীয় 9:2

কারণ একটী তাম্বু নির্ম্মিত হইয়াছিল, সেটী প্রথম, তাহার মধ্যে দীপবৃক্ষ, মেজ ও দর্শনরুটীর শ্রেণী ছিল; ইহার নাম পবিত্র স্থান।

Interlinear

Choose Theme