লেবীয় 23:11 · বাংলা বাইবেল
সে সদাপ্রভুর সম্মুখে ঐ আটি দোলাইবে, যেন তোমাদের জন্য তাহা গ্রাহ্য হয়; বিশ্রামবারের পরদিন যাজক তাহা দোলাইবে।
Cross references
যাত্রাপুস্তক 29:24
এবং হারোণের হস্তে ও তাহার পুত্রগণের হস্তে তৎসমুদয় দিয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে তাহা দোলাইবে।
লেবীয় 9:21
আর হারোণ সদাপ্রভুর সম্মুখে দুই বক্ষঃ ও দক্ষিণ জঙ্ঘা দোলনীয় নৈবেদ্যরূপে দোলাইলেন; যেমন মোশি আজ্ঞা দিয়াছিলেন।
লেবীয় 10:14
আর দোলনীয় বক্ষঃ ও উত্তোলনীয় জঙ্ঘা তুমি ও তোমার পুত্র কন্যাগণ কোন শুচি স্থানে ভোজন করিবে, কেননা ইস্রায়েল-সন্তানগণের মঙ্গলার্থক বলিদান হইতে তাহা তোমার ও তোমার সন্তানগণের প্রাপ্তব্য অংশ বলিয়া দত্ত হইয়াছে।