Home Bibles লেবীয় 21:12 · বাংলা বাইবেল
লেবীয় 21:12 · বাংলা বাইবেল

এবং ধর্ম্মধাম হইতে বাহিরে যাইবে না, এবং আপন ঈশ্বরের ধর্ম্মধাম অপবিত্র করিবে না, কেননা তাহার ঈশ্বরের অভিষেক-তৈলের সংস্কার তাহার উপরে আছে; আমি সদাপ্রভু।

Cross references

যাত্রাপুস্তক 28:36

আর তুমি নির্ম্মল স্বর্ণের এক পাত প্রস্তুত করিয়া মুদ্রার ন্যায় তাহার উপরে ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা খুদিবে।

যাত্রাপুস্তক 29:6

আর তাহার মস্তকে উষ্ণীষ দিবে, ও উষ্ণীষের উপরে পবিত্র মুকুট দিবে।

লেবীয় 8:9

আর তাঁহার মস্তকে উষ্ণীষ দিলেন, ও তাঁহার কপালে উষ্ণীষের উপরে স্বর্ণময় পাতের পবিত্র মুকুট দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

লেবীয় 8:30

পরে মোশি অভিষেকার্থ তৈল হইতে ও বেদির উপরিস্থ রক্ত হইতে কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে, তাঁহার বস্ত্রের উপরে, এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণের উপরে ও তাঁহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিয়া হারোণকে ও তাঁহার বস্ত্র সকল এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণকে ও তাঁহাদের বস্ত্র সকল পবিত্র করিলেন।

লেবীয় 10:7

আর তোমরা যেন মারা না পড়, এই জন্য সমাগম-তাম্বুর দ্বারের বাহির হইও না, কেননা তোমাদের গাত্রে সদাপ্রভুর অভিষেক-তৈল আছে। তাহাতে তাঁহারা মোশির বাক্যানুসারে সেইরূপ করিলেন।

গণনা 6:6

সে যাবৎ সদাপ্রভুর উদ্দেশে পৃথক্‌ থাকে, তাবৎ কোন শবের নিকটে যাইবে না।

যিশাইয় 61:1

প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন; তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই; যেন বন্দি লোকদের কাছে মুক্তি, ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি;

প্রেরিতদের কার্য 10:38

ফলতঃ নাসরতীয় যীশুর কথা, কিরূপে ঈশ্বর তাঁহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন; তিনি হিতকার্য্য করিয়া বেড়াইতেন, এবং দিয়াবল কর্ত্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন; কারণ ঈশ্বর তাঁহার সহবর্ত্তী ছিলেন।

Interlinear

Interlinear data is unavailable for this verse.

Choose Theme