আর প্রমেহী যে কোন মাটীর পাত্র স্পর্শ করে, তাহা ভাঙ্গিয়া ফেলিতে হইবে, ও সকল কাষ্ঠপাত্র জলে ধৌত হইবে।
Cross references
তাহারা ভর্জ্জন-পাত্রে তৈল দিয়া তাহা ভাজিবে; উহা তৈলসিক্ত হইলে তুমি তাহা আনিয়া ঐ ভক্ষ্য-নৈবেদ্যের খণ্ড খণ্ড পক্বান্ন সকল সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে উৎসর্গ করিবে।
আর যে মৃৎপাত্রে তাহা পাক করা যায়, তাহা ভাঙ্গিয়া ফেলিতে হইবে; যদি পিত্তলের পাত্রে তাহা পাক করা যায়, তবে তাহা জলে মাজিয়া পরিষ্কার করিতে হইবে।
আর তাহাদের মধ্যে কাহারও শব যে দ্রব্যের উপরে পড়িবে, তাহাও অশুচি হইবে; কাষ্ঠের পাত্র কিম্বা বস্ত্র কিম্বা চর্ম্ম কিম্বা ছালা, যে কোন কর্ম্মযোগ্য পাত্র হউক, তাহা জলে ডুবাইতে হইবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে; পরে শুচি হইবে।
তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙ্গিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে।
সে জনাকীর্ণ পথের মস্তকে আহ্বান করে, নগর-দ্বার সকলের প্রবেশ স্থানে, নগরে, সে এই কথা বলে;
তোমরা আমার অনুযোগে ফির; দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব।’
বৎস, এ সকল তোমার দৃষ্টি-বহির্ভূত না হউক, তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা কর।
কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটী ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটী অহস্তনির্ম্মিত, অনন্তকালস্থায়ী ও স্বর্গে স্থিত।
তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্য্যসাধক-শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন।