Home Bibles বিলাপগাথা 5:3 · বাংলা বাইবেল
বিলাপগাথা 5:3 · বাংলা বাইবেল

আমরা অনাথ ও পিতৃহীন, আমাদের মাতারা বিধবাদের ন্যায় হইয়াছেন।

Cross references

যাত্রাপুস্তক 22:23

তাহাদিগকে কোন মতে দুঃখ দিলে যদি তাহারা আমার নিকটে ক্রন্দন করে, তবে আমি অবশ্য তাহাদের ক্রন্দন শুনিব;

যাত্রাপুস্তক 22:24

আর আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, এবং আমি তোমাদিগকে খড়গ দ্বারা বধ করিব, তাহাতে তোমাদের স্ত্রীরা বিধবা ও তোমাদের সন্তানগণ পিতৃহীন হইবে।

যিরমিয় 15:8

তাহাদের বিধবা সকল আমার সম্মুখে সমুদ্রের বালি হইতেও বহুসংখ্যক হইয়াছে; আমি তাহাদের কাছে যুকবগণের জননীর বিরুদ্ধে মধ্যাহ্নকালে বিনাশক এক জনকে আনিয়াছি, অকস্মাৎ তাহার প্রতি দুঃখ ও বিহ্বলতা উপস্থিত করিয়াছি।

যিরমিয় 18:21

অতএব তুমি তাহাদের সন্তানগণকে দুর্ভিক্ষে সমর্পণ কর, তাহাদিগকে খড়্‌গের হস্তগত কর, আর তাহাদের স্ত্রীগণ পুত্রহীনা ও বিধবা হউক, তাহাদের পুরুষেরা মারীতে বিনষ্ট ও তাহাদের যুবকগণ সংগ্রামে খড়্‌গহত হউক।

হোশেয় 14:3

অশূর আমাদের পরিত্রাণ করিবে না, আমরা অশ্বে আরোহণ করিব না, এবং আপনাদের হস্তকৃত বস্তুকে আর কখনও বলিব না, ‘আমাদের ঈশ্বর।’ কেননা তোমারই নিকটে পিতৃহীন লোকেরা করুণা পায়।

Interlinear

Choose Theme