বিলাপগাথা 4:15 · বাংলা বাইবেল
লোকে তাহাদিগকে চেঁচাইয়া বলিয়াছে, তোমরা পথ ছাড়; অশুচি, পথ ছাড়, পথ ছাড়, স্পর্শ করিও না; তাহারা পলায়ন করিয়াছে, ঘুরিয়া বেড়াইয়াছে; জাতিগণের মধ্যে লোকে বলিয়াছে, উহারা এই স্থানে আর প্রবাস করিতে পারিবে না।
Cross references
লেবীয় 13:45
আর যে কুষ্ঠীর ঘা হইয়াছে, তাহার বস্ত্র চেরা যাইবে, ও তাহার মস্তক মুক্তকেশ থাকিবে, ও সে আপনার ওষ্ঠ বস্ত্র দ্বারা ঢাকিয়া ‘অশুচি, অশুচি’ এই শব্দ করিবে।
বিলাপগাথা 1:3
যিহূদা দুঃখে ও মহাদাসত্বে নির্ব্বাসিত হইয়াছে; সে জাতিগণের মধ্যে বাস করিতেছে, বিশ্রাম পায় না; তাহার তাড়নাকারিগণ সকলে সঙ্কীর্ণ পথে তাহাকে ধরিয়াছিল।