Home Bibles ☰ Books বিলাপগাথা 3:63 · বাংলা বাইবেল
বিলাপগাথা 3:63 · বাংলা বাইবেল

তাহাদের উপবেশন ও উত্থান নিরীক্ষণ কর, আমি তাহাদের গীতস্বরূপ।

Cross references

ইয়োব 30:9

সম্প্রতি আমি তাহাদের গানের বিষয় হইয়াছি, বস্তুতঃ আমি তাহাদেরই গল্পের বিষয়।

গীতসংহিতা 69:13

কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমারই নিকটে প্রসন্নতার সময়ে প্রার্থনা করিতেছি; হে ঈশ্বর, তোমার দয়ার বাহুল্যে, তোমার পরিত্রাণের সত্যে, আমাকে উত্তর দেও।

গীতসংহিতা 139:2

তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।

বিলাপগাথা 3:14

আমি হইয়াছি, স্বজাতীয় সকলের উপহাসের বিষয়, সমস্ত দিন তাহাদের গানের বিষয়।

Interlinear

Choose Theme