Home Bibles ☰ Books বিলাপগাথা 3:61 · বাংলা বাইবেল
বিলাপগাথা 3:61 · বাংলা বাইবেল

হে সদাপ্রভু, তুমি উহাদের টিটকারি ও আমার বিরুদ্ধে কৃত উহাদের সমস্ত সঙ্কল্প শুনিয়াছ;

Cross references

গীতসংহিতা 74:18

স্মরণ কর, শত্রু সদাপ্রভুকে তিরস্কার করিয়াছে, মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করিয়াছে।

গীতসংহিতা 89:50

হে প্রভু, তোমার দাসগণের প্রতি কৃত তিরস্কার স্মরণ কর, আমি বলবান জাতিসমূহের [তিরস্কার] নিজ বক্ষঃস্থলে বহন করি।

যিরমিয় 18:23

আর হে সদাপ্রভু, প্রাণনাশার্থে আমার বিরুদ্ধে তাহাদের কৃত সমস্ত মন্ত্রণা তুমিই জ্ঞাত আছ; তুমি তাহাদের অপরাধ ক্ষমা করিও না, তাহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া ফেলিও না; তাহারা তোমার সম্মুখে নিপাতিত হউক; তুমি আপন ক্রোধের সময়ে তাহাদের প্রতি কার্য্য কর।

বিলাপগাথা 3:30

সে আপন প্রহারকের কাছে গাল পাতিয়া দিউক অপমানে পরিপূর্ণ হউক।

বিলাপগাথা 5:1

হে সদাপ্রভু, আমাদের প্রতি যাহা ঘটিয়াছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।

সফনিয় 2:8

আমি মোয়াবের টিটকারি ও অম্মোন-সন্তানদের কটুকাটব্য শুনিয়াছি; তাহারা আমার প্রজাদিগকে টিটকারি দিয়াছে, আর তাহাদের সীমার প্রতিকূলে আপনাদিগকে বড় করিয়াছে।

Interlinear

Choose Theme