Home Bibles ☰ Books বিলাপগাথা 3:6 · বাংলা বাইবেল
বিলাপগাথা 3:6 · বাংলা বাইবেল

তিনি আমাকে অন্ধকারে বাস করাইয়াছেন, বহুকালের মৃতদের সদৃশ করিয়াছেন।

Cross references

গীতসংহিতা 88:5

আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিগকে তুমি আর স্মরণ কর না; তাহারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে।

গীতসংহিতা 143:3

শত্রু আমার প্রাণকে তাড়না করিয়াছে; সে আমার জীবন ভূমিতে চূর্ণ করিয়াছে; সে আমাকে অন্ধকারে বাস করাইয়াছে, চিরকালের মৃতগণের সদৃশ করিয়াছে।

গীতসংহিতা 143:7

আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎসাহ শেষ হইয়াছে; আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।

যিশাইয় 59:10

আমরা অন্ধ লোকদের ন্যায় ভিত্তির জন্য হাঁতড়াই, চক্ষুহীন লোকদের ন্যায় হাঁতড়াই; যেমন সন্ধ্যাকালে তেমনি মধ্যাহ্নে আমরা উছোট খাই, মৃতদের ন্যায় আমরা অন্ধকার-স্থানে থাকি।

Interlinear

Choose Theme