Home Bibles বিলাপগাথা 3:20 · বাংলা বাইবেল
বিলাপগাথা 3:20 · বাংলা বাইবেল

আমার প্রাণ নিত্য তাহা স্মরণে রাখিতেছে, আমার অন্তরে অবসন্ন হইতেছে।

Cross references

ইয়োব 21:6

মনে পড়িলেই আমি বিহ্বল হই, আমার মাংস কম্পিত হয়।

গীতসংহিতা 42:5

হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।

গীতসংহিতা 42:11

হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।

গীতসংহিতা 43:5

হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।

গীতসংহিতা 44:25

কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত, আমাদের উদর ভূমিতে লগ্ন হইয়াছে।

গীতসংহিতা 94:19

আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।

গীতসংহিতা 146:8

সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন; সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন; সদাপ্রভু ধার্ম্মিকদিগকে প্রেম করেন।

Interlinear

Choose Theme