Home Bibles বিলাপগাথা 2:22 · বাংলা বাইবেল
বিলাপগাথা 2:22 · বাংলা বাইবেল

তুমি চারিদিক্‌ হইতে আমার ত্রাস সকলকে পর্ব্বদিনের ন্যায় আহ্বান করিয়াছ; সদাপ্রভুর ক্রোধের দিনে উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না; আমি যাহাদিগকে দোলাইতাম ও ভরণপোষণ করিতাম, আমার শত্রু তাহাদিগকে সংহার করিয়াছে।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:18

তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গোরুর বৎস ও তোমার মেষীদের শাবক শাপগ্রস্ত হইবে।

২ ইতিহাস 36:17

অতএব তিনি কল্‌দীয়দের রাজাকে তাহাদের বিরুদ্ধে আনিলেন, আর রাজা যুবকগণকে তাহাদের ধর্ম্মধামে খড়্‌গ দ্বারা বধ করিলেন, আর যুবক কি যুবতী, বৃদ্ধ কি জরাজীর্ণ, কাহারও প্রতি দয়া করিলেন না; ঈশ্বর তাঁহার হস্তে সকলকে সমর্পণ করিলেন।

গীতসংহিতা 31:13

কেননা আমি অনেকের কৃত পরিবাদ শুনিয়াছি, চারিদিকেই ভয়; তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া মন্ত্রণা করিয়াছে। আমার প্রাণনাশ করিবার সঙ্কল্প করিয়াছে।

যিশাইয় 24:17

হে পৃথিবীনিবাসী, ত্রাস, খাত ও ফাঁদ তোমার উপরে আসিয়াছে।

যিরমিয় 6:25

মাঠে যাইও না, পথে গমন করিও না, কেননা সেখানে শত্রুর খড়্‌গ, চারিদিকেই ভয়।

যিরমিয় 14:19

তুমি কি যিহূদাকে নিতান্তই অগ্রাহ্য করিয়াছ? তোমার প্রাণ কি সিয়োনকে ঘৃণা করিয়াছে? তুমি আমাদিগকে কেন এমন আঘাত করিলে যে, আমাদের আরোগ্য হয় না? আমরা শান্তির অপেক্ষা করিলাম, কিছুই মঙ্গল হইল না; আরোগ্যকালের অপেক্ষা করিলাম, আর দেখ, উদ্বেগ!

যিরমিয় 16:2

যথা, তুমি এই স্থানে বিবাহ করিও না, পুত্রকন্যাদের জন্ম দিও না,

যিরমিয় 20:3

পর-দিবস পশ্‌হূর যিরমিয়কে হাঁড়িকাঠ হইতে মুক্ত করিয়া আনিল। তখন যিরমিয় তাহাকে কহিলেন, সদাপ্রভু তোমার নাম পশ্‌হূর রাখেন নাই, কিন্তু মাগোরমিষাবীব [চারিদিকেই ভয়] রাখিয়াছেন।

যিরমিয় 21:7

আর, সদাপ্রভু কহেন, তৎপরে আমি যিহূদা-রাজ সিদিকিয়কে, তাহার দাসগণকে ও প্রজাদিগকে, এমন কি, এই নগরের যে সকল লোক মারী, খড়্‌গ ও দুর্ভিক্ষ হইতে অবশিষ্ট থাকিবে, তাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের হস্তে, তাহাদের শত্রুগণের হস্তে ও তাহাদের প্রাণনাশার্থী লোকদের হস্তে সমর্পণ করিব; সেই রাজা খড়্‌গধারে তাহাদিগকে আঘাত করিবে, তাহাদের প্রতি মমতা করিবে না, ক্ষমা কি করুণা করিবে না।

যিরমিয় 46:5

আমি কি জন্য ইহা দেখিয়াছি? তাহারা উদ্বিগ্ন হইয়া পৃষ্ঠ ফিরাইতেছে, তাহাদের বীরগণ চূর্ণ হইতেছে, তাড়াতাড়ি পলায়ন করিতেছে, ফিরিয়া চাহে না; চারিদিকে ভয়, ইহা সদাপ্রভু কহেন।

হোশেয় 9:12

যদ্যপি তাহারা সন্তানসন্ততি পালন করে, তথাপি আমি তাহাদিগকে এমন নিঃসন্তান করিব যে, এক জন মানুষও থাকিবে না; আবার ধিক্‌ তাহাদিগকে, যখন আমি তাহাদিগকে পরিত্যাগ করি।

হোশেয় 9:13

সোরকে আমি যেমন দেখিয়াছি, ইফ্রয়িমও সেই প্রকার রম্য স্থানে রোপিত; কিন্তু ইফ্রয়িম আপন সন্তানগণকে বাহিরে ঘাতকের নিকটে লইয়া যাইবে।

আমোস 9:1

আমি প্রভুকে দেখিলাম, তিনি যজ্ঞবেদির কাছে দণ্ডায়মান ছিলেন; তিনি কহিলেন, তুমি মাথ্‌লাতে আঘাত কর, দ্বারের গোবরাট বিকম্পিত হউক, তুমি সকলের মস্তকে তাহা ভাঙ্গিয়া ফেল; আর তাহাদের শেষাংশকে আমি খড়্‌গে বধ করিব, তাহাদের মধ্যে এক জনও পলাইতে পারিবে না, এক জনও রক্ষা পাইতে পারিবে না।

লূক 23:29

কেননা দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে বলিবে, ধন্য সেই স্ত্রীলোকেরা, যাহারা বন্ধ্যা, যাহাদের উদর কখনও প্রসব করে নাই, যাহাদের স্তন কখনও দুগ্ধ দেয় নাই।

Interlinear

Choose Theme