আর যিরুব্বাল [গিদিয়োন] ইস্রায়েলের যেরূপ মঙ্গল করিয়াছিলেন, তাহারা তদনুসারে তাঁহার কুলের প্রতি সদয় ব্যবহার করিল না।
Cross references
পরে সে অফ্রার পিতার বাটীতে গিয়া আপন ভ্রাতৃগণকে অর্থাৎ যিরুব্বালের সত্তর জন পুত্রকে এক প্রস্তরের উপরে বধ করিল; কেবল যিরুব্বালের কনিষ্ঠ পুত্র যোথম লুকাইয়া থাকাতে অবশিষ্ট রহিল।
এখন অবীমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করিয়া থাক, এবং যদি যিরুব্বালের ও তাঁহার কুলের প্রতি সদাচরণ করিয়া থাক, ও তাঁহার হস্তকৃত উপকারানুসারে তাঁহার প্রতি ব্যবহার করিয়া থাক;
তাঁহার পিতা যিহোয়াদা রাজার প্রতি যে দয়া করিয়াছিলেন, তাহা স্মরণ না করিয়া যোয়াশ রাজা তাঁহার পুত্রকে্ বধ করিলেন; তিনি মরণকালে কহিলেন, সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া ইহার শোধ লইবেন।
একটী ক্ষুদ্র নগর ছিল, তাহাতে লোক অল্প ছিল; পরে মহান্ কোন রাজা আসিয়া তাহা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্ম্মাণ করিলেন।