Home Bibles ☰ Books বিচারকগণ 7:7 · বাংলা বাইবেল
বিচারকগণ 7:7 · বাংলা বাইবেল

তখন সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, এই যে তিন শত লোক জল চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদিগকে নিস্তার করিব, ও মিদিয়নীয়দিগকে তোমার হস্তে সমর্পণ করিব; অন্য সমস্ত লোক স্ব স্ব স্থানে গমন করুক।

Cross references

বিচারকগণ 7:18

আমি ও আমার সঙ্গীরা সকলে তূরী বাজাইলে তোমরাও সমস্ত শিবিরের চারিদিকে থাকিয়া তূরী বাজাইবে, আর বলিবে, “সদাপ্রভুর জন্য ও গিদিয়োনের জন্য।”

১ শমূয়েল 14:6

আর যোনাথন আপন অস্ত্রবাহক যুবককে কহিলেন, চল, আমরা ঐ দিকে অচ্ছিন্নত্বক্‌দের প্রহরিদলের নিকটে যাই; হয় ত সদাপ্রভু আমাদের অন্য কর্ম্ম করিবেন; কেননা অনেকের দ্বারা হউক বা অল্পের দ্বারা হউক, নিস্তার করিতে সদাপ্রভুর কোন প্রতিবন্ধক নাই।

যিশাইয় 41:14

হে কীট যাকোব, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না; সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।

Interlinear

Choose Theme