Home Bibles বিচারকগণ 7:12 · বাংলা বাইবেল
বিচারকগণ 7:12 · বাংলা বাইবেল

তখন মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের সমস্ত লোক বাহুল্য প্রযুক্ত পঙ্গপালের ন্যায় তলভূমিতে পড়িয়াছিল, এবং তাহাদের উষ্ট্রও বাহুল্য প্রযুক্ত সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য ছিল।

Cross references

যিহোশূয় 11:4

তাহাতে তাঁহারা আপন আপন সমস্ত সৈন্য, সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক এবং অতি বিস্তর অশ্ব ও রথ সঙ্গে লইয়া বাহির হইলেন।

বিচারকগণ 6:3

আর এইরূপ হইত, ইস্রায়েল বীজ বপন করিলে পর মিদিয়নীয় ও অমালেকীয়েরা এবং পূর্ব্বদেশের লোকেরা আসিত, তাহাদের বিরুদ্ধে আসিত,

বিচারকগণ 6:5

কারণ তাহারা আপনাদের পশুপাল ও তাম্বু সঙ্গে করিয়া আসিত, বাহুল্যপ্রযুক্ত পঙ্গপালের ন্যায় আসিত; তাহারা ও তাহাদের উষ্ট্র অগণ্য ছিল; আর তাহারা দেশ উচ্ছিন্ন করিবার জন্যই তথায় আসিত।

বিচারকগণ 6:33

ঐ সময়ে সমস্ত মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা একত্র হইল, এবং পার হইয়া যিষ্রিয়েলের তলভূমিতে শিবির স্থাপন করিল।

বিচারকগণ 8:10

সেবহ ও সল্‌মুন্ন কর্কোরে ছিলেন, এবং তাঁহাদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল; পূর্ব্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে ইহারাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী এক লক্ষ বিংশতি সহস্র লোক নিপতিত হইয়াছিল।

১ শমূয়েল 13:5

পরে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে একত্র হইল; ত্রিশ সহস্র রথ, ছয় সহস্র অশ্বারোহী ও সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক আসিল; তাহারা আসিয়া বৈৎ-আবনের পূর্ব্বদিকে মিক্‌মসে শিবির স্থাপন করিল।

১ রাজাবলি 4:30

তাহাতে পূর্ব্বদেশের সমস্ত লোকের জ্ঞান ও মিস্রীয়দের যাবতীয় জ্ঞান হইতে শলোমনের অধিক জ্ঞান হইল।

১ রাজাবলি 20:27

আর ইস্রায়েল-সন্তানগণকে সংগ্রহ করা হইল, এবং তাহারা খাদ্যদ্রব্যাদি প্রস্তুত করিয়া তাহাদের বিরুদ্ধে যাত্রা করিল; আর ইস্রায়েল-সন্তানগণ দুইটী ক্ষুদ্র ছাগপালের ন্যায় তাহাদের সম্মুখে শিবির স্থাপন করিল; কিন্তু অরামীয়েরা দেশময় ব্যাপিয়া গেল।

২ ইতিহাস 14:9

পরে কূশদেশীয় সেরহ দশ লক্ষ সৈন্য ও তিন শত রথ সঙ্গে লইয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন ও মারেশা পর্য্যন্ত আসিলেন।

গীতসংহিতা 3:1

হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে। অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে।

গীতসংহিতা 33:16

কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না; বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;

গীতসংহিতা 118:10

সমুদয় জাতি আমাকে ঘেরিয়াছে; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।

যিশাইয় 8:9

হে জাতিগণ, কোলাহল কর, কিন্তু তোমরা ভগ্ন হইবে; হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত কর; খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে,

Interlinear

Choose Theme