Home Bibles ☰ Books বিচারকগণ 6:4 · বাংলা বাইবেল
বিচারকগণ 6:4 · বাংলা বাইবেল

এবং তাহাদের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া ঘসার নিকট পর্য্যন্ত ভূমির ফসল বিনষ্ট করিত, আর ইস্রায়েলের জন্য খাদ্য দ্রব্য, কিম্বা মেষ, গরু বা গর্দ্দভ কিছুই রাখিত না।

Cross references

আদিপুস্তক 10:19

এবং সদোম, ঘমোরা, অদ্‌মা ও সবোয়ীমের দিকে লাশা পর্য্যন্ত কনানীয়দের সীমা ছিল।

আদিপুস্তক 13:10

তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, যর্দ্দনের সমস্ত অঞ্চল সোয়র পর্য্যন্ত সর্ব্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিসর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট করেন নাই।

লেবীয় 26:16

তোমাদের জন্য বিহ্বলতা, যক্ষ্মা ও কম্পজ্বর নিরূপণ করিব, যাহাতে তোমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িবে, ও প্রাণ ব্যথা পাইবে, এবং তোমাদের বীজ বপন বৃথা হইবে, কেননা তোমাদের শত্রুগণ তাহা ভক্ষণ করিবে।

দ্বিতীয় বিবরণ 28:30

তোমার প্রতি কন্যার বাগ্‌দান হইবে, কিন্তু অন্য পুরুষ তাহাতে উপগত হইবে; তুমি গৃহ নির্ম্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার ফল ভোগ করিবে না।

দ্বিতীয় বিবরণ 28:31

তোমার গোরু তোমার সম্মুখে হত হইবে, আর তুমি তাহার মাংস ভোজন করিতে পাইবে না; তোমার গর্দ্দভ তোমার সাক্ষাতে সবলে অপহৃত হইবে, তাহা তোমাকে ফিরাইয়া দেওয়া যাইবে না; তোমার মেষপাল তোমার শত্রুগণকে দত্ত হইবে, তোমার পক্ষে নিস্তারকর্ত্তা কেহ থাকিবে না।

দ্বিতীয় বিবরণ 28:33

তোমার অজ্ঞাত এক জাতি তোমার ভূমির ফল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করিবে; এবং তুমি সর্ব্বদা কেবল উপদ্রুত ও চূর্ণ হইবে;

দ্বিতীয় বিবরণ 28:51

আর যে পর্য্যন্ত তোমার বিনাশ না হইবে, তাবৎ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল ভোজন করিবে; যাবৎ সে তোমার বিনাশ সাধন না করিবে, তাবৎ তোমার জন্য শস্য, দ্রাক্ষারস কিম্বা তৈল, তোমার গোরুর বৎস কিম্বা তোমার মেষীর শাবক অবশিষ্ট রাখিবে না।

হিতোপদেশ 28:3

যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি উপদ্রব করে, সে এমন প্লাবক বৃষ্টির তুল্য, যাহার পরে ভক্ষ্য থাকে না।

যিরমিয় 5:17

তাহারা তোমার পক্ব শস্য ও তোমার অন্ন, তোমার পুত্রকন্যাগণের খাদ্য গ্রাস করিবে; তাহারা তোমার মেষপাল ও গোপাল গ্রাস করিবে; তোমার দ্রাক্ষালতা ও ডুমুরবৃক্ষ গ্রাস করিবে; তুমি যে সকল প্রাচীরবেষ্টিত নগরে বিশ্বাস করিতেছ, সে সকল তাহারা খড়্‌গ দ্বারা চূরমার করিবে।

যিরমিয় 49:9

যদি দ্রাক্ষাসঞ্চয়কারিগণ তোমার নিকটে আইসে, তাহারা কিছু ফল অবশিষ্ট রাখিবে না; যদি রাত্রিকালে চোর আইসে, তাহারা যথেষ্ট পাইলেও ক্ষতি করিবে।

ওবদিয় 1:5

তোমার নিকটে যদি চোরেরা আইসে, রাত্রিকালীন বিনাশকেরা আইসে— তুমি কেমন উচ্ছিন্ন হইল!— তবে কি কেবল প্রয়োজনমত চুরি করিবে? তোমার নিকটে যদি দ্রাক্ষা-সংগ্রহকারিগণ আইসে তাহারা কি কিছু ফল অবশিষ্ট রাখিবে না?

মীখা 6:15

বীজ বুনিয়াও তুমি শস্য কাটিতে পাইবে না, জিতফল পেষণ করিয়াও গাত্রে তৈল লেপন করিতে পাইবে না, এবং দ্রাক্ষা নিষ্পীড়ন করিয়াও দ্রাক্ষারস পান করিতে পাইবে না।

Interlinear

Choose Theme