Home Bibles বিচারকগণ 6:20 · বাংলা বাইবেল
বিচারকগণ 6:20 · বাংলা বাইবেল

ঈশ্বরের দূত তাঁহাকে কহিলেন, মাংস ও তাড়ীশূন্য পিষ্টকগুলি লইয়া এই শৈলের উপরে রাখ, এবং ঝোল ঢালিয়া দেও। তিনি তাহাই করিলেন।

Cross references

আদিপুস্তক 18:3

হে প্রভো, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না।

বিচারকগণ 13:15

পরে মানোহ সদাপ্রভুর দূতকে কহিলেন, বিনয় করি, কিঞ্চিৎ বিলম্ব করুন, আমরা আপনার জন্য একটী ছাগবৎস প্রস্তুত করি।

বিচারকগণ 13:19

পরে মানোহ ঐ ছাগবৎস ও ভক্ষ্য নৈবেদ্য লইয়া সদাপ্রভুর উদ্দেশে শৈলের উপরে উৎসর্গ করিলেন; তাহাতে ঐ দূত, আশ্চর্য্য ব্যাপার সাধন করিলেন, মানোহ ও তাঁহার স্ত্রী তাহা দেখিতেছিলেন।

১ রাজাবলি 18:33

পরে তিনি কাষ্ঠ সাজাইয়া বৃষটী খণ্ড খণ্ড করিয়া কাষ্ঠের উপরে রাখিলেন। আর কহিলেন, চারি জালা জল ভরিয়া এই হোমবলির উপরে ও কাষ্ঠের উপরে ঢালিয়া দেও।

Interlinear

Choose Theme