Home Bibles বিচারকগণ 4:11 · বাংলা বাইবেল
বিচারকগণ 4:11 · বাংলা বাইবেল

ঐ সময়ে কেনীয় হেবর কেনীয়দের হইতে, মোশির সম্বন্ধী হোববের সন্তানদের হইতে, পৃথক্‌ হইয়া কেদশের নিকটবর্ত্তী সানন্নীমস্থ এলোন বৃক্ষ পর্য্যন্ত তাম্বু স্থাপন করিয়াছিলেন।

Cross references

যাত্রাপুস্তক 2:18

পরে তাহারা আপনাদের পিতা রূয়েলের কাছে গেলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, অদ্য তোমরা কি প্রকারে এত শীঘ্র আসিলে?

যাত্রাপুস্তক 3:1

মোশি আপন শ্বশুর যিথ্রো নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চরাইতেন। একদা তিনি প্রান্তরের পশ্চাদ্ভাগে মেষপাল লইয়া গিয়া হোরেবে, ঈশ্বরের পর্ব্বতে উপস্থিত হইলেন।

যাত্রাপুস্তক 18:1

আর, ঈশ্বর মোশির পক্ষে ও আপন প্রজা ইস্রায়েলের পক্ষে যে সকল কর্ম্ম করিয়াছেন, সদাপ্রভু ইস্রায়েলকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছেন, এই সকল কথা মোশির শ্বশুর মিদিয়নীয় যাজক যিথ্রো শুনিতে পাইলেন।

গণনা 10:29

আর মোশি আপন শ্বশুর মিদিয়োনীয় রূয়েলের পুত্র হোববকে কহিলেন, সদাপ্রভু আমাদিগকে যে স্থান দিতে প্রতিজ্ঞা করিয়াছেন, আমরা সেই স্থানে যাত্রা করিতেছি; তুমিও আমাদের সহিত আইস, আমরা তোমার মঙ্গল করিব, কেননা সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছেন।

গণনা 10:32

আর যদি তুমি আমাদের সঙ্গে যাও, তবে এই ফল হইবে, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করিবেন, আমরা তোমার প্রতি তাহাই করিব।

গণনা 24:21

পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টি করিল এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, তোমার নিবাস অতি দৃঢ়, তোমার বাসা শৈলে স্থাপিত।

যিহোশূয় 19:33

তাহাদের সীমা হেলফ অবধি, সানন্নীমস্থ অলোন বৃক্ষ অবধি, অদামীনেকব ও যব্‌নিয়েল দিয়া লক্কুম পর্য্যন্ত গেল, ও তাহার অন্তভাগ যর্দ্দনে ছিল।

যিহোশূয় 19:37

কিন্নেরৎ, অদামা, রামা, হাৎসোর, কেদশ,

বিচারকগণ 1:16

পরে মোশির সম্বন্ধী কেনীয়ের সন্তানগণ যিহূদার সন্তানগণের সহিত খর্জ্জুরপুর হইতে অরাদের দক্ষিণদিক্‌স্থিত যিহূদা প্রান্তরে উঠিয়া গেল; তাহারা গিয়া লোকদের মধ্যে বসতি করিল।

বিচারকগণ 4:6

পরে তিনি লোক পাঠাইয়া কেদশ-নপ্তালি হইতে অবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কি এই আজ্ঞা করেন নাই, তাবোর পর্ব্বতে লোক লইয়া যাও, নপ্তালি-সন্তানগণের ও সবূলূন-সন্তানগণের দশ সহস্র লোক সঙ্গে করিয়া লও;

Interlinear

Choose Theme