Home Bibles বিচারকগণ 3:21 · বাংলা বাইবেল
বিচারকগণ 3:21 · বাংলা বাইবেল

তখন এহূদ আপন বাম হস্ত বাড়াইয়া দক্ষিণ ঊরু হইতে ঐ খড়গ লইয়া তাঁহার উদর বিদ্ধ করিলেন,

Cross references

গণনা 25:7

তাহা দেখিয়া হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া হস্তে বড়শা লইলেন;

বিচারকগণ 3:16

এহূদ আপনার জন্য এক হস্ত দীর্ঘ একখানি দ্বিধার খড়গ নির্ম্মাণ করাইয়াছিলেন, তাহা আপন দক্ষিণ ঊরুদেশে বস্ত্রের ভিতরে বাঁধিয়া রাখিলেন।

১ শমূয়েল 15:33

কিন্তু শমূয়েল কহিলেন, তোমার খড়্‌গ দ্বারা স্ত্রীলোকেরা যেমন সন্তানহীনা হইয়াছে, তদ্রূপ স্ত্রীলোকদের মধ্যে তোমার মাতাও সন্তানহীনা হইবে; তখন শমূয়েল গিল্‌গলে সদাপ্রভুর সাক্ষাতে অগাগকে খণ্ডবিখণ্ড করিলেন।

ইয়োব 20:25

সে বাণ টানিলে তাহা তাহার অঙ্গ হইতে বাহির হয়, তাহার পিত্ত হইতে চক্‌মকে বাণাগ্র নির্গত হয়, নানাবিধ ত্রাস তাহাকে আক্রমণ করে।

জখরিয় 13:3

যদি তখনও কেহ ভাববাণী বলে, তবে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে কহিবে, তুমি বাঁচিবে না, কেননা তুমি সদাপ্রভুর নাম করিয়া মিথ্যা কহিতেছ; এবং সে ভাববাণী বলিলে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে অস্ত্রবিদ্ধ করিবে।

২ করিন্থীয় 5:16

অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না; যদিও খ্রীষ্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না।

Interlinear

Choose Theme