Home Bibles বিচারকগণ 3:17 · বাংলা বাইবেল
বিচারকগণ 3:17 · বাংলা বাইবেল

পরে মোয়াব-রাজ ইগ্লোনের নিকটে উপঢৌকন লইয়া গেলেন; ঐ ইগ্লোন অতি স্থূলকায় লোক ছিলেন।

Cross references

বিচারকগণ 3:29

আর ঐ সময়ে তাহারা মোয়াবের অনুমান দশ সহস্র লোককে আঘাত করিল; তাহারা সকলে বৃহৎকায় ও বলবান বীর, কিন্তু তাহাদের কেহ নিস্তার পাইল না।

১ শমূয়েল 2:29

অতএব আমি [আপন] নিবাসে যাহা উৎসর্গ করিতে আজ্ঞা করিয়াছি, আমার সেই বলি ও নৈবেদ্যের উপরে তোমরা কেন পদাঘাত করিতেছ? এবং আমার প্রজা ইস্রায়েলের সমস্ত নৈবেদ্যের অগ্রিমাংশ দ্বারা যাহাতে তোমরা হৃষ্টপুষ্ট হও, এই আশয়ে তুমি কেন আমা অপেক্ষা আপন পুত্রদিগকে অধিক গৌরবান্বিত করিতেছ?

ইয়োব 15:27

যেহেতু সে আপন মেদে মুখ ঢাকিত, সে আপন কটিদেশ হৃষ্টপুষ্ট করিত;

গীতসংহিতা 73:7

তাহাদের চক্ষু মেদে ঠেলিয়া উঠে, তাহাদের মনের সঙ্কল্প অপরিমিত।

গীতসংহিতা 73:19

তাহারা নিমিষকাল মধ্যে কেমন উচ্ছিন্ন হয়, নানা ত্রাসে কেমন নিঃশেষে সংহার পায়।

যিরমিয় 5:28

তাহারা স্থূলকায় ও চাকচিক্যশালী হইয়াছে; হাঁ, তাহারা দুষ্টতার রীতি অপেক্ষাও পাপ করে, তাহারা বিচার করে না, পিতৃহীনের কল্যাণার্থে বিচার করে না, ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না।

যিরমিয় 50:11

ওহে তোমরা, যাহারা আমার অধিকার লুট করিতেছ, তোমরা ত আনন্দ ও উল্লাস করিতেছ, শস্যমর্দ্দনকারিণী গাভীর ন্যায় নাচিতেছ, তেজস্বী অশ্বের ন্যায় হেষ্রা রব করিতেছ;

ইজেকিয়েল 34:20

অতএব প্রভু সদাপ্রভু তাহাদিগকে এই কথা কহেন, দেখ, আমি, আমিই হৃষ্টপুষ্ট মেষের ও কৃশ মেষের মধ্যে বিচার করিব।

Interlinear

Choose Theme