কিন্তু এখন গিবিয়ার প্রতি এই কার্য্য করিব, আমরা গুলিবাঁটপূর্ব্বক তাহার বিরুদ্ধে যাইব।
Cross references
সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাঁহারা গুলিবাঁট দ্বারা সাড়ে নয় বংশের অংশ নিরূপণ করিলেন।
পরে শৌল সদাপ্রভুকে কহিলেন, হে ইস্রায়েলের ঈশ্বর, যথার্থ কি, দেখাইয়া দিউন; তখন যোনাথন ও শৌল ধরা পড়িলেন, কিন্তু লোকেরা মুক্ত হইল।
পিতৃকুল নির্ব্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল, কেননা ধর্ম্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানগণের মধ্য হইতে [গৃহীত] হইল।
আর লোকদের অধ্যক্ষগণ যিরূশালেমে বাস করিল; আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর যিরূশালেমে বাস করণার্থে প্রতি দশ জনের মধ্যে এক জনকে সেখানে আনিবার ও নয় জনকে অন্যান্য নগরে বাস করাইবার জন্য গুলিবাঁট করিল।
গুলিবাঁট কোলে ফেলা যায়, কিন্তু তাহার সমস্ত নিষ্পত্তি সদাপ্রভু হইতে হয়।
পরে নাবিকেরা পরস্পর কহিল, আইস, আমরা গুলিবাঁট করি, তাহা হইলে জানিতে পারিব, কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। পরে তাহারা গুলিবাঁট করিল, আর যোনার নামে গুলি উঠিল।
পরে তাঁহারা উভয়ের জন্য গুলিবাঁট করিলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠিল; তাহাতে তিনি এগারো জন প্রেরিতের সহিত গণিত হইলেন।