Home Bibles বিচারকগণ 19:12 · বাংলা বাইবেল
বিচারকগণ 19:12 · বাংলা বাইবেল

কিন্তু তাহার কর্ত্তা তাহাকে কহিল, যাহারা ইস্রায়েল-সন্তান নয়, এমন বিজাতীয়দের নগরে আমরা প্রবেশ করিব না; আমরা বরং অগ্রসর হইয়া গিবিয়াতে যাইব।

Cross references

যিহোশূয় 18:25

গিবিয়োন, রামা, বেরোৎ, মিস্‌পী,

১ শমূয়েল 10:26

আর শৌলও গিবিয়ায় আপন বাটীতে গেলেন; এবং ঈশ্বর যাহাদের হৃদয় স্পর্শ করিলেন, এমন এক দল সৈন্য তাঁহার সহিত গমন করিল।

১ শমূয়েল 13:2

তাহার দুই সহস্র মিক্‌মসে ও বৈথেল পর্ব্বতে শৌলের সহিত থাকিল; এবং এক সহস্র বিন্যামীন প্রদেশস্থ গিবিয়াতে যোনাথনের সহিত থাকিল; আর অন্য সকল লোককে তিনি আপন আপন তাম্বুতে বিদায় করিলেন।

যিশাইয় 10:29

তাহারা গিরিপথ ছাড়িয়া আসিয়াছে, গেবাতে রাত্রি যাপন করিয়াছে; রামা কাঁপিতেছে, শৌলের গিবিয়া পলায়ন করিতেছে।

হোশেয় 5:8

তোমরা গিবিয়াতে ভেরী বাজাও, রামাতে তুরীধ্বনি কর, বৈৎ-আবনে সিংহনাদ করিয়া বল, হে বিন্যামীন, তোমার পশ্চাতে [শত্রু]।

Interlinear

Choose Theme