Home Bibles ☰ Books বিচারকগণ 18:31 · বাংলা বাইবেল
বিচারকগণ 18:31 · বাংলা বাইবেল

আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ থাকিল, তাহারা আপনাদের জন্য মীখার নির্ম্মিত ঐ ক্ষোদিত প্রতিমা স্থাপন করিয়া রাখিল।

Cross references

যিহোশূয় 18:1

পরে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী শীলোতে সমাগত হইয়া সেই স্থানে সমাগম-তাম্বু স্থাপন করিল; দেশ তাহাদের সম্মুখে পরাজিত ছিল।

বিচারকগণ 19:18

সে তাঁহাকে কহিল, আমরা বৈৎলেহম-যিহূদা হইতে পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে যাইতেছি; আমি সেই স্থানের লোক; বৈৎলেহম-যিহূদা পর্য্যন্ত গিয়াছিলাম; আমি সদাপ্রভুর গৃহে যাইতেছি। আর আমাকে কোন ব্যক্তি বাটীতে গ্রহণ করে না।

বিচারকগণ 21:21

নিরীক্ষণ কর, আর দেখ, যদি শীলোর কন্যাগণ দলের মধ্যে নৃত্য করিতে করিতে বাহির হইয়া আইসে, তবে তোমরা দ্রাক্ষাক্ষেত্র হইতে বাহির হইয়া প্রত্যেকে শীলোর কন্যাদের মধ্য হইতে আপন আপন স্ত্রী ধরিয়া লইয়া বিন্যামীন দেশে প্রস্থান করিও।

১ শমূয়েল 1:3

এই ব্যক্তি প্রতিবৎসর আপন নগর হইতে শীলোতে গিয়া বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত ও বলিদান করিতেন। সেই স্থানে এলির দুই পুত্র হফ্‌নি ও পীনহস সদাপ্রভুর যাজক ছিল।

১ শমূয়েল 4:4

অতএব লোকেরা শীলোতে দূত পাঠাইয়া বাহিনীগণের সদাপ্রভু, যিনি করূবদ্বয়ে আসীন, তাঁহার নিয়ম-সিন্দুক তথা হইতে আনাইল। তখন এলির দুই পুত্র, হফ্‌নি ও পীনহস, সে স্থানে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সহিত ছিল।

যিরমিয় 7:12

কিন্তু শীলোতে আমার যে স্থান ছিল, যেখানে আমি প্রথমে আপন নাম বাস করাইয়াছিলাম, তোমরা একবার তথায় গমন কর, এবং আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতা প্রযুক্ত আমি সেই স্থানের প্রতি যাহা করিয়াছি, তাহা দেখ।

Interlinear

Choose Theme