Home Bibles বিচারকগণ 18:27 · বাংলা বাইবেল
বিচারকগণ 18:27 · বাংলা বাইবেল

পরে তাহারা মীখার নির্ম্মিত বস্তু সকল ও তাহার পুরোহিতকে সঙ্গে লইয়া লয়িশে সেই সুস্থির ও নিশ্চিন্ত লোক-সমাজের নিকটে উপস্থিত হইল; এবং খড়্‌গধারে তাহাদিগকে বধ করিল, আর নগর আগুনে পোড়াইয়া দিল।

Cross references

দ্বিতীয় বিবরণ 33:22

আর দানের বিষয়ে তিনি কহিলেন, দান সিংহশাবক, যে বাশন হইতে লম্ফ দেয়।

যিহোশূয় 11:11

আর লোকেরা তথাকার সমস্ত প্রাণীকে খড়গধারে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল; তাহার মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিল না; এবং তিনি হাৎসোর আগুনে পোড়াইয়া দিলেন।

যিহোশূয় 19:47

আর দান-সন্তানগণের সীমা সেই সকল স্থান অতিক্রম করিল; কারণ দান-সন্তানগণ লেশম নগরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করিল, এবং তাহা হস্তগত করিয়া খড়গ-ধারে আঘাত করিল, আর অধিকারপূর্ব্বক তাহার মধ্যে বাস করিল, এবং আপনাদের পিতৃপুরুষ দানের নামানুসারে লেশমের নাম দান রাখিল।

বিচারকগণ 8:11

পরে গিদিয়োন নোবহের ও যগ্‌বিহের পূর্ব্বদিকে তাম্বুনিবাসীদের পথ দিয়া উঠিয়া গিয়া সেই সৈন্যগণকে আঘাত করিলেন, যেহেতু সৈন্যগণ নিশ্চিন্ত ছিল।

বিচারকগণ 18:7

পরে সেই পাঁচ জন যাত্রা করিয়া লয়িশে আসিল। তাহারা দেখিল তথাকার লোকেরা সীদোনীয়দের রীতি অনুসারে সুস্থির ও নিশ্চিত হইয়া নির্ব্বিঘ্নে বাস করিতেছে, এবং সে দেশে কোন বিষয়ে তাহাদিগকে অপ্রতিভ করিতে পারে, কর্ত্তৃত্ববিশিষ্ট এমন কেহ নাই, আর সীদোনীয়দের হইতে তাহারা দূরস্থ, এবং অন্য কাহারও সহিত তাহাদের সম্বন্ধ নাই।

বিচারকগণ 18:10

তোমরা গেলেই নির্ব্বিঘ্ন এক লোক সমাজের কাছে পৌঁছিবে, আর দেশ বিস্তীর্ণ; ঈশ্বর তোমাদের হস্তে সেই দেশ সমর্পণ করিয়াছেন; আর তথায় পৃথিবীস্থ কোন বস্তুর অভাব নাই।

Interlinear

Choose Theme