বিচারকগণ 18:1 · বাংলা বাইবেল
তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; আর তৎকালে দানীয় বংশ আপনাদের বাসার্থ অধিকারের চেষ্টা করিতেছিল, কেননা সেই দিন পর্য্যন্ত ইস্রায়েল-বংশ সমূহের মধ্যে তাহারা অধিকার প্রাপ্ত হয় নাই।
Cross references
যিহোশূয় 19:40
আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের নামে উঠিল।
বিচারকগণ 1:34
আর ইমোরীয়েরা দানের সন্তানগণকে পর্ব্বতময় দেশে রোধ করিল, তলভূমিতে নামিয়া আসিতে দিল না;
বিচারকগণ 17:6
ঐ সময়ে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না, যাহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হইত, সে তাহাই করিত।
বিচারকগণ 19:1
তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না। আর পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে এক জন লেবীয় প্রবাস করিত; সে বৈৎলহেম-যিহূদা হইতে এক উপপত্নি গ্রহণ করিয়াছিল।
বিচারকগণ 21:25
তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; যাহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হইত, সে তাহাই করিত।