Home Bibles ☰ Books বিচারকগণ 17:12 · বাংলা বাইবেল
বিচারকগণ 17:12 · বাংলা বাইবেল

পরে মীখা সেই লেবীয়ের হস্তপূরণ করিল, আর সেই যুবক মীখার পুরোহিত হইয়া তাহার বাটীতে থাকিল।

Cross references

গণনা 16:5

আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্ত্তী করেন, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার নিকটবর্ত্তী করিবেন।

গণনা 16:8

পরে মোশি কোরহকে কহিলেন, হে লেবির সন্তানগণ, বিনয় করি, আমার কথা শুন।

বিচারকগণ 18:4

সে তাহাদিগকে কহিল, মীখা আমার প্রতি এই এই প্রকার ব্যবহার করিয়াছেন, তিনি আমাকে বেতন দিতেছেন, আর আমি তাঁহার পুরোহিত হইয়াছি।

বিচারকগণ 18:30

আর দান-সন্তানগণ আপনাদের জন্য সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করিল, এবং তদ্দেশীয় লোকদের বন্দিত্বের সময় পর্য্যন্ত মোশির পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তাহার সন্তানগণ দানীয় বংশের পুরোহিত হইল।

১ রাজাবলি 12:31

পরে তিনি কতকগুলি উচ্চস্থলীর গৃহ নির্ম্মাণ করিলেন, এবং যাহারা লেবির সন্তান নয়, এমন সকল লোকের মধ্য হইতে যাজক করিলেন।

১ রাজাবলি 13:33

এই ঘটনার পরেও যারবিয়াম আপনার কুপথ হইতে ফিরিলেন না, কিন্তু পুনর্ব্বার লোকসাধারণের মধ্য হইতে লোকদিগকে উচ্চস্থলীর যাজক নিযুক্ত করিলেন; যাহার ইচ্ছা হইত, তিনি তাহারই হস্তপূরণ করিতেন, যেন সে উচ্চস্থলীর যাজক হয়।

Interlinear

Choose Theme