বৎসর বৎসর গিলিয়দীয় যিপ্তহের কন্যার যশঃকীর্ত্তন করিতে ইস্রায়েলীয় কন্যাগণ বৎসরের মধ্যে চারি দিবস গমন করে।
Cross references
ধনুর্দ্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীর্ত্তিত হইতেছে সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া, ইস্রায়েলে তাঁহার শাসন সংক্রান্ত ধর্ম্মক্রিয়া সমূহ; তখন সদাপ্রভুর প্রজাগণ নগরদ্বারে নামিয়া যাইত।
আর শলোমন সদাপ্রভুর জন্য যে যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছিলেন, তাহার উপরে বৎসরের মধ্যে তিন বার হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিতেন, এবং সে সময়ে সদাপ্রভুর সম্মুখস্থ বেদিতে ধূপদাহ করিতেন। এইরূপে তিনি গৃহনির্ম্মাণ সমাপ্ত করিলেন।
আর যিরমিয় যোশিয়ের জন্য বিলাপ-গীত রচনা করিলেন, এবং সকল গায়ক ও গায়িকা আপন আপন বিলাপ-গীতে যোশিয়ের বিষয়ে গান করিল; অদ্যাপি করে; ফলতঃ তাহারা তাহা ইস্রায়েলের পালনীয় বিধি করিল; আর দেখ, তাহা বিলাপ-সংহিতায় লিখিত আছে।
তৎপ্রযুক্ত যিহূদিগণ আপনাদের ও আপন আপন বংশের ও যিহূদি-মতাবলম্বী সকলের কর্ত্তব্য বলিয়া ইহা স্থির করিল যে, তৎসম্পর্কীয় লিখিত আজ্ঞা ও নিরূপিত সময়ানুসারে তাহারা বৎসর বৎসর ঐ দুই দিন পালন করিবে, কোন রূপে তাহার ত্রুটি করিবে না।