বিচারকগণ 11:4 · বাংলা বাইবেল
কিছু কাল পরে অম্মোন-সন্তানগণ ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল।
Cross references
বিচারকগণ 10:9
আর অম্মোন-সন্তানগণ যিহূদার ও বিন্যামীনের এবং ইফ্রয়িম কুলের সহিত যুদ্ধ করিতে যর্দ্দন পার হইয়া আসিত; এইরূপে ইস্রায়েল অতিশয় কষ্ট পাইতে লাগিল।
বিচারকগণ 10:18
তাহাতে লোকেরা, গিলিয়দের অধ্যক্ষগণ, পরস্পর কহিল, অম্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করিতে কোন ব্যক্তি আরম্ভ করিবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হইবে।
১ শমূয়েল 11:1
পরে অম্মোনীয় নাহশ আসিয়া যাবেশ-গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করিলেন; আর যাবেশের সমস্ত লোক নাহশকে কহিল, আপনি আমাদের সহিত নিয়ম স্থির করুন; আমরা আপনার দাস হইব।