Home Bibles ☰ Books বিচারকগণ 11:1 · বাংলা বাইবেল
বিচারকগণ 11:1 · বাংলা বাইবেল

ঐ সময়ে গিলিয়দীয় যিপ্তহ বলবান বীর ছিলেন; তিনি এক বেশ্যার পুত্র; গিলিয়দ তাঁহার জন্ম দিয়াছিলেন।

Cross references

বিচারকগণ 6:12

তখন সদাপ্রভুর দূত তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্ত্তী।

১ শমূয়েল 12:11

পরে সদাপ্রভু যিরুব্বাল, বদান, যিপ্তহ ও শমূয়েলকে প্রেরণ করিয়া তোমাদের চতুর্দ্দিকস্থ শত্রুদের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিলেন; তাহাতে তোমরা নির্ভয়ে বাস করিলে।

২ রাজাবলি 5:1

অরাম-রাজের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান্‌ ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাঁহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করিয়াছিলেন; আর তিনি বলবান বীর, কিন্তু কুষ্ঠরোগী ছিলেন।

ইব্রীয় 11:32

আর অধিক কি বলিব? গিদিয়োন, বারক, শিম্‌শোন, যিপ্তহ, এবং দায়ূদ ও শমূয়েল ও ভাববাদিগণ, এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের অকুলান হইবে।

Interlinear

Choose Theme