বিচারকগণ 1:33 · বাংলা বাইবেল
নপ্তালি বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতের নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না; তাহারা দেশ-নিবাসী কনানীয়দের মধ্যে বাস করিল, আর বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতের নিবাসীরা তাহাদের কর্ম্মাধীন দাস হইল।
Cross references
যিহোশূয় 19:32
পরে গুলিবাঁটক্রমে ষষ্ঠ অংশ নপ্তালি-সন্তানগণের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের নামে উঠিল।
যিহোশূয় 19:38
ইদ্রিয়ী, ঐন্-হাৎসোর, যিরোণ, মিগ্দলএল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সহিত ঊনিশটী নগর।
বিচারকগণ 1:30
সবূলূন কিট্রোণ ও নহলোল নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না; কনানীয়েরা তাহাদের মধ্যে বাস করিতে থাকিল, আর কর্ম্মাধীন দাস হইল।
বিচারকগণ 1:35
ইমোরীয়েরা হেরস পর্ব্বতে, অয়ালোনে ও শাল্বীমে বাস করিতে থাকিল; কিন্তু যোষেফকুলের হস্ত বলবৎ হইয়া উঠিল, তাহাতে উহারা কর্ম্মাধীন দাস হইল।
গীতসংহিতা 18:24
তাই সদাপ্রভু আমার ধার্ম্মিকতা অনুসারে ফল দিলেন, তাঁহার সাক্ষাতে আমার হস্তের শুচিতানুসারে দিলেন।