Home Bibles বিচারকগণ 1:3 · বাংলা বাইবেল
বিচারকগণ 1:3 · বাংলা বাইবেল

পরে যিহূদা আপন ভ্রাতা শিমিয়োনকে কহিল, তুমি আমার অংশে আমার সহিত আইস, আমরা কনানীয়দের সহিত যুদ্ধ করি; পরে আমিও তোমার অংশে তোমার সহিত যাইব। তাহাতে শিমিয়োন তাহার সঙ্গে গেল।

Cross references

আদিপুস্তক 29:33

পরে তিনি পুনর্ব্বার গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভু শুনিয়াছেন যে, আমি ঘৃণার পাত্রী, তাই আমাকে এই পুত্রও দিলেন; আর তাহার নাম শিমিয়োন [শ্রবণ] রাখিলেন।

যিহোশূয় 19:1

আর গুলিবাঁটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের নামে উঠিল; তাহাদের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের মধ্যে হইল।

বিচারকগণ 1:17

আর যিহূদা আপন ভ্রাতা শিমিয়োনের সহিত গমন করিল এবং তাহারা সফাৎবাসী কনানীয়দিগকে আঘাত করিয়া ঐ নগর নিঃশেষে বিনষ্ট করিল। আর সেই নগরের নাম হর্মা [বিনষ্ট] হইল।

২ শমূয়েল 10:11

তিনি কহিলেন, যদি অরামীয়েরা আমা অপেক্ষা বলবান হয়, তবে তুমি আমার সাহায্য করিবে; আর যদি অম্মোন-সন্তানগণ তোমা অপেক্ষা বলবান হয়, তবে আমি গিয়া তোমার সাহায্য করিব।

প্রকাশিত বাক্য 7:7

শিমিয়োন-বংশের দ্বাদশ সহস্র; লেবি-বংশের দ্বাদশ সহস্র; ইষাখর-বংশের দ্বাদশ সহস্র;

Interlinear

Choose Theme