Home Bibles বিচারকগণ 1:12 · বাংলা বাইবেল
বিচারকগণ 1:12 · বাংলা বাইবেল

আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-সেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্‌ষার বিবাহ দিব।

Cross references

যিহোশূয় 15:16

আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-সেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্‌ষার বিবাহ দিব।

১ শমূয়েল 17:25

আর ইস্রায়েল লোকেরা পরস্পর কহিল, এই যে ব্যক্তি উঠিয়া আসিল, ইহাকে তোমরা দেখিতেছ ত? এ ত ইস্রায়েলকে টিট্‌কারি দিতে আসিয়াছে। ইহাকে যে বধ করিবে, রাজা তাহাকে প্রচুর ধনে ধনবান করিবেন, ও তাহাকে আপন কন্যা দিবেন, এবং ইস্রায়েলের মধ্যে তাহার পিতৃকুলকে নিষ্কর করিবেন।

১ শমূয়েল 18:23

শৌলের দাসগণ দায়ূদের কর্ণগোচরে এই কথা কহিল। দায়ূদ কহিলেন, রাজার জামাতা হওয়া কি তোমাদের কাছে লঘু বিষয় বোধ হয়? আমি ত দরিদ্র লোক, তুচ্ছের পাত্র।

গীতসংহিতা 60:9

কে আমাকে ঐ দৃঢ় নগরে লইয়া যাইবে? কে ইদোম পর্য্যন্ত আমাকে পথ দেখাইবে?

যিরমিয় 29:6

বিবাহ করিয়া পুত্রকন্যার জন্ম দেও, এবং আপন আপন পুত্রদিগের বিবাহ দেও, ও আপন আপন কন্যাদিগের বিবাহ দেও, তাহারা সন্তানসন্ততি উৎপন্ন করুক; এই প্রকারে তোমরা হ্রাস না পাইয়া সেখানে বর্দ্ধিত হও।

Interlinear

Choose Theme