Home Bibles যিহোশূয় 9:21 · বাংলা বাইবেল
যিহোশূয় 9:21 · বাংলা বাইবেল

অতএব অধ্যক্ষগণ তাহাদিগকে কহিলেন, উহারা জীবিত থাকুক; কিন্তু অধ্যক্ষগণের কথানুসারে তাহারা সমস্ত মণ্ডলীর নিমিত্ত কাষ্ঠছেদক ও জলবাহক হইল।

Cross references

দ্বিতীয় বিবরণ 29:10

তোমরা সকলে অদ্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছ—তোমাদের অধ্যক্ষগণ, তোমাদের বংশ সকল, তোমাদের প্রাচীনগণ, তোমাদের শাসকগণ, এমন কি,

দ্বিতীয় বিবরণ 29:11

ইস্রায়েলের সমস্ত পুরুষ, তোমাদের বালক বালিকারা, তোমাদের স্ত্রীরা, এবং তোমার শিবিরের মধ্যবর্ত্তী তোমার কাষ্ঠচ্ছেদক অবধি জলবাহক পর্য্যন্ত বিদেশী, সকলেই আছ;

যিহোশূয় 9:15

আর যিহোশূয় তাহাদের সহিত সন্ধি করিয়া যাহাতে তাহারা বাঁচে, এমন নিয়ম করিলেন, এবং মণ্ডলীর অধ্যক্ষগণ তাহাদের কাছে শপথ করিলেন।

যিহোশূয় 9:23

এই নিমিত্ত তোমরা শাপগ্রস্ত হইলে; আমার ঈশ্বরের গৃহের নিমিত্তে কাষ্ঠছেদন ও জলবহন, এই দাস্যকর্ম্ম হইতে তোমরা কখনও মুক্তি পাইবে না।

যিহোশূয় 9:27

আর সদাপ্রভুর মনোনীত স্থানে মণ্ডলীর ও সদাপ্রভুর যজ্ঞবেদির নিমিত্ত কাষ্ঠছেদন ও জলবহন কর্ম্মে যিহোশূয় সেই দিবসে তাহাদিগকে নিযুক্ত করিলেন; তাহারা অদ্য পর্য্যন্ত তাহা করিতেছে।

যিহোশূয় 10:1

যিরূশালেমের রাজা অদোনী-ষেদক যখন শুনিলেন, যিহোশূয় অয় হস্তগত করিয়া নিঃশেষে বিনষ্ট করিয়াছেন, যিরীহো ও তথাকার রাজার প্রতি যেমন করিয়াছিলেন, অয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিয়াছেন, এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহাদের মধ্যবর্ত্তী হইয়াছে;

২ ইতিহাস 2:17

আর শলোমন আপন পিতা দায়ূদের গণনার পরে ইস্রায়েল দেশের সমস্ত প্রবাসী লোক গণনা করাইলেন, তাহাতে এক লক্ষ তিপ্পান্ন সহস্র ছয় শত লোক পাওয়া গেল।

Interlinear

Choose Theme