Home Bibles যিহোশূয় 9:17 · বাংলা বাইবেল
যিহোশূয় 9:17 · বাংলা বাইবেল

পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া তৃতীয় দিবসে তাহাদের নগর সকলের কাছে উপস্থিত হইল। সেই সকল নগরের নাম গিবিয়োন, কফীরা, বেরোৎ ও কিরিয়ৎ-যিয়ারীম।

Cross references

যিহোশূয় 10:2

তখন লোকেরা অতিশয় ভীত হইল, কেননা গিবিয়োন নগর রাজধানীর ন্যায় বৃহৎ এবং অয় অপেক্ষাও বড়, আর তথাকার সমস্ত লোক বলবান ছিল।

যিহোশূয় 15:9

পরে ঐ সীমা সেই পর্ব্বত-শৃঙ্গ অবধি নিপ্তোহের জলের উনুই পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং ইফ্রোণ পর্ব্বতস্থ নগরগুলি পর্য্যন্ত বাহির হইয়া গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম পর্য্যন্ত গেল;

যিহোশূয় 15:60

কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম, ও রব্বা; স্ব স্ব গ্রামের সহিত দুইটী নগর।

যিহোশূয় 18:14

তথা হইতে ঐ সীমা ফিরিয়া পশ্চিম পার্শ্বে, বৈৎ-হোরোণের দক্ষিণে স্থিত পর্ব্বত হইতে দক্ষিণদিকে গেল; আর যিহূদা-সন্তানগণের কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম নামক নগর পর্য্যন্ত গেল; ইহা পশ্চিম পার্শ্ব।

যিহোশূয় 18:25

গিবিয়োন, রামা, বেরোৎ, মিস্‌পী,

যিহোশূয় 18:26

কফীরা, মোৎসা, রেকম,

১ শমূয়েল 7:1

তাহাতে কিরিয়ৎ-যিয়ারীমের লোকেরা আসিয়া সদাপ্রভুর সিন্দুক তুলিয়া লইয়া গিয়া পর্ব্বতস্থিত অবীনাদবের বাটীতে রাখিল, এবং সদাপ্রভুর সিন্দুক রক্ষার্থে তাহার পুত্র ইলিয়াসরকে পবিত্র করিল।

১ ইতিহাস 12:4

এবং গিবিয়োনীয় যিশ্ময়িয়, ইনি ত্রিশ জনের মধ্যে এক জন বীর ও ত্রিশের উপরে নিযুক্ত ছিলেন; আর যিরমিয়, যহসীয়েল,

১ ইতিহাস 13:5

পরে কিরিয়ৎ-যিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী অবধি হমাতের প্রবেশ-স্থান পর্য্যন্ত সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন।

১ ইতিহাস 21:29

কেননা সদাপ্রভুর আবাস, যাহা মোশি প্রান্তরে নির্ম্মাণ করিয়াছিলেন, তাহা ও হোমবেদি সেই সময়ে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে ছিল।

২ ইতিহাস 1:3

তাহাতে শলোমন ও তাঁহার সহিত সমস্ত সমাজ গিবিয়োনস্থ উচ্চস্থলীতে গেলেন; কেননা সদাপ্রভুর দাস মোশি প্রান্তরে যাহা নির্ম্মাণ করিয়াছিলেন, ঈশ্বরীয় সেই সমাগম-তাম্বু সেই স্থানে ছিল।

এজরা 2:25

কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের সন্তান সাত শত তেতাল্লিশ জন।

নেহেমিয়া 7:29

কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাত শত তেতাল্লিশ জন।

Interlinear

Choose Theme