যিহোশূয় 9:13 · বাংলা বাইবেল
আর যে সকল কুপা দ্রাক্ষারসে পূর্ণ করিয়াছিলাম, সেগুলি নূতন ছিল, এই দেখুন, সে সকল ছিঁড়িয়া গিয়াছে। আর আমাদের এই সকল বস্ত্র ও পাদুকা পুরাতন হইয়াছে, কেননা পথ অতি দূর।
Cross references
দ্বিতীয় বিবরণ 29:5
আমি চল্লিশ বৎসর প্রান্তরে তোমাদিগকে গমন করাইয়াছি; তোমাদের গাত্রে তোমাদের বস্ত্র জীর্ণ হয় নাই, ও তোমার পায়ে তোমার জুতা পুরাতন হয় নাই;
যিহোশূয় 9:5
আর পায়ে পুরাতন ও তালীযুক্ত পাদুকা ও গাত্রে পুরাতন বস্ত্র দিল, এবং সমস্ত শুষ্ক ও ছাতাপড়া রুটী পাথেয় লইল।
মার্ক 2:22
আর পুরাতন কুপায় কেহ টাট্কা দ্রাক্ষারস রাখে না, রাখিলে দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যায়; তাহাতে দ্রাক্ষারস নষ্ট হয়, কুপাগুলিও নষ্ট হয়; কিন্তু টাট্কা দ্রাক্ষারস নূতন কুপাতে রাখিতে হইবে।
লূক 5:37
আর পুরাতন কুপায় কেহ টাট্কা দ্রাক্ষারস রাখে না; রাখিলে টাট্কা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে, তাহাতে দ্রাক্ষারসও পড়িয়া যাইবে, কুপাগুলিও নষ্ট হইবে।