আর যিহোশূয় অয় নগর পোড়াইয়া দিয়া চিরস্থায়ী ঢিবি এবং উৎসন্ন স্থান করিলেন, তাহা অদ্যাপি সেইরূপ আছে।
Cross references
আর তাহার লুটিত দ্রব্য সকল তাহার চকের মধ্যে সংগ্রহ করিয়া সেই নগর ও সেই সকল দ্রব্য সর্ব্বতোভাবে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহাতে সেই নগর চিরকালীন ঢিবি হইয়া থাকিবে, তাহা পুনর্ব্বার নির্ম্মিত হইবে না।
আর সেই বর্জ্জিত দ্রব্যের কিছুই তোমার হস্তে লগ্ন না থাকুক; যেন সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধ হইতে ফিরেন, এবং তিনি তোমার পিতৃপুরুষদের কাছে যে শপথ করিয়াছেন, তদনুসারে তোমার প্রতি কৃপা ও করুণা করেন, ও তোমার বৃদ্ধি করেন;
আর যে স্থানে নিয়ম-সিন্দুক বাহক যাজকগণের চরণ স্থির ছিল, সেই স্থানে যর্দ্দন-মধ্যে যিহোশূয় বারোখানি প্রস্তর স্থাপন করিলেন; সে সকল অদ্যাপি সে স্থানে আছে।
তুমি কি শুন নাই যে, আমি দীর্ঘকালাবধি ইহা নিরূপণ করিয়াছিলাম, পূর্ব্বকালে ইহা স্থির করিয়াছিলাম? আমি এখন ইহা সিদ্ধ করিলাম, তোমার দ্বারা দৃঢ় নগর সকল বিনাশ করিয়া ঢিবি করিলাম;
দম্মেশক বিষয়ক ভারবাণী। দেখ, দম্মেশক আর নগর না থাকিয়া উচ্ছিন্ন হইল, তাহা কাঁথড়ার ঢিবী হইবে।
কারণ তুমি নগরকে ঢিবীতে, দৃঢ় নগরকে কাঁথড়ায় পরিণত করিয়াছ; বিদেশীদের রাজপুরী আর নাই; তাহা কখনও নির্ম্মিত হইবে না।
আমি যিরূশালেমকে ঢিবি ও শৃগালদের বাসস্থান করিব; আমি যিহূদার নগর সকল নিবাসীবিহীন ধ্বংসস্থান করিব।
এই জন্য সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি অম্মোন-সন্তানদের রব্বা [নগরে] যুদ্ধের সিংহনাদ শুনাইব; তখন তাহা ধ্বংসস্থানীয় ঢিবি হইবে, এবং তাহার কন্যাগণ অগ্নিতে দগ্ধ হইবে; তৎকালে ইস্রায়েল আপনার অধিকার-গ্রাসকারীদিগকে অধিকারচ্যুত করিবে, ইহা সদাপ্রভু কহেন।
তোমরা প্রান্তসীমা হইতে তাহার বিরুদ্ধে আইস, তাহার শস্যভাণ্ডার সকল খুলিয়া দেও, রাশির ন্যায় তাহাকে ঢিবী কর, নিঃশেষে বিনষ্ট কর; তাহার কিছু অবশিষ্ট রাখিও না।
এই জন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, ও যিরূশালেম কাঁথড়ার ঢিবী হইয়া যাইবে, এবং গৃহের পর্ব্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে।