যিহোশূয় 5:3 · বাংলা বাইবেল
তাহাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরী প্রস্তুত করিয়া ত্বক্-পর্ব্বতের সমীপে ইস্রায়েল-সন্তানগণের ত্বক্ছেদ করাইলেন।
Cross references
আদিপুস্তক 17:23
পরে অব্রাহাম আপন পুত্র ইশ্মায়েলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা ক্রীত সকল লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনে তাহাদের লিঙ্গাগ্রচর্ম্ম ছেদন করিলেন।
মথি 16:24
তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদগামী হউক।