Home Bibles ☰ Books যিহোশূয় 4:16 · বাংলা বাইবেল
যিহোশূয় 4:16 · বাংলা বাইবেল

তুমি সাক্ষ্য-সিন্দুকবাহক যাজকগণকে যর্দ্দন হইতে উঠিয়া আসিতে আজ্ঞা কর।

Cross references

যাত্রাপুস্তক 25:16

আর আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব, তাহা ঐ সিন্দুকে রাখিবে।

যিহোশূয় 3:3

তাঁহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন; তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক, ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহারা পশ্চাতে পশ্চাতে গমন করিবে।

প্রকাশিত বাক্য 11:19

পরে ঈশ্বরের স্বর্গস্থ মন্দিরের দ্বার মুক্ত হইল, তাহাতে তাঁহার মন্দিরের মধ্যে তাঁহার নিয়ম-সিন্দুক দেখা গেল, এবং বিদ্যুৎ ও রব ও মেঘধ্বনি ও ভূমিকম্প ও মহাশিলাবৃষ্টি হইল।

Interlinear

Choose Theme