Cross references
যিহোশূয় 1:10
তখন যিহোশূয় লোকদের অধ্যক্ষগণকে আজ্ঞা করিলেন,
যিহোশূয় 1:11
তোমরা শিবিরের মধ্য দিয়া যাও, লোকদিগকে এই কথা বল, তোমরা আপনাদের জন্য পাথেয় সামগ্রী প্রস্তুত কর; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করিবার জন্য তিন দিনের মধ্যে তোমাদিগকে এই যর্দ্দন পার হইয়া যাইতে হইবে।