Home Bibles যিহোশূয় 24:4 · বাংলা বাইবেল
যিহোশূয় 24:4 · বাংলা বাইবেল

আর ইস্‌হাককে যাকোব ও এষৌকে দিলাম; আর আমি এষৌকে অধিকারার্থে সেয়ীর পর্ব্বত দিলাম; কিন্তু যাকোব ও তাহার সন্তানগণ মিসরে নামিয়া গেল।

Cross references

আদিপুস্তক 25:24

পরে প্রসবকাল সম্পূর্ণ হইল, আর দেখ, তাঁহার গর্ভে যমজ পুত্র।

আদিপুস্তক 25:26

পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল। তাহার হস্ত এষৌর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম যাকোব [পাদগ্রাহী] হইল; ইস্‌হাকের ষাট বৎসর বয়সে এই যমজ পুত্র হইল।

আদিপুস্তক 32:3

তাহার পর যাকোব আপনার অগ্রে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁহার ভ্রাতা এষৌর নিকটে দূতগণকে পাঠাইলেন।

আদিপুস্তক 36:8

এইরূপে এষৌ সেয়ীর পর্ব্বতে বাস করিলেন; তিনিই ইদোম।

আদিপুস্তক 36:9

সেয়ীর পর্ব্বতস্থ ইদোমীয়দের পূর্ব্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।

আদিপুস্তক 46:1

পরে ইস্রায়েল আপনার সর্ব্বস্বের সহিত যাত্রা করিয়া বের্-শেবাতে আসিলেন, এবং আপন পিতা ইস্‌হাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিলেন।

আদিপুস্তক 46:6

পরে তাঁহারা, যাকোব ও তাঁহার সমস্ত বংশ, আপনাদের পশুগণ ও কনান দেশে উপার্জ্জিত সকল সম্পত্তি লইয়া মিসর দেশে পঁহুছিলেন।

আদিপুস্তক 46:7

এইরূপে যাকোব আপন পুত্র পৌত্র, পুত্রী পৌত্রী প্রভৃতি সমস্ত বংশকে সঙ্গে করিয়া মিসরে লইয়া গেলেন।

দ্বিতীয় বিবরণ 2:5

তাহাদের সহিত বিরোধ করিও না, কেননা আমি তোমাদিগকে তাহাদের দেশের অংশ দিব না, এক পাদ পরিমিত ভূমিও দিব না; কেননা সেয়ীর পর্ব্বত অধিকারার্থে আমি এষৌকে দিয়াছি।

গীতসংহিতা 105:23

আর ইস্রায়েল মিসরে উপস্থিত হইলেন, যাকোব হামের দেশে প্রবাস করিলেন।

প্রেরিতদের কার্য 7:15

তাহাতে যাকোব মিসরে গেলেন, পরে তাঁহার ও আমাদের পিতৃপুরুষদের মৃত্যু হইল।

Interlinear

Choose Theme