পরে যিহোশূয় ঐ সকল কথা ঈশ্বরের ব্যবস্থা গ্রন্থে লিখিলেন, এবং একখানি বৃহৎ প্রস্তর লইয়া সদাপ্রভুর ধর্ম্মধামের নিকটবর্ত্তী এলা বৃক্ষের তলে স্থাপন করিলেন।
Cross references
পরে যাকোব প্রত্যূষে উঠিয়া বালিশের নিমিত্ত যে প্রস্তর রাখিয়াছিলেন, তাহা লইয়া স্তম্ভরূপে স্থাপন করিয়া তাহার উপর তৈল ঢালিয়া দিলেন।
তাহাতে তাহারা আপনাদের হস্তগত ইতর দেবতা ও কর্ণকুণ্ডল সকল যাকোবকে দিল, এবং তিনি ঐ সকল শিখিমের নিকটবর্ত্তী এলা বৃক্ষের তলে পুঁতিয়া রাখিলেন।
আর রিবিকার দবোরা নাম্নী ধাত্রীর মৃত্যু হইল, এবং বৈথেলের অধঃস্থিত অলোন বৃক্ষের তলে তাহার কবর হইল, এবং সেই স্থানের নাম অলোন্-বাখুৎ [রোদন-বৃক্ষ] হইল।
পরে মোশি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন, এবং প্রত্যূষে উঠিয়া পর্ব্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের দ্বাদশ বংশানুসারে দ্বাদশ স্তম্ভ নির্ম্মাণ করিলেন।
আর মোশি সমাপ্তি পর্য্যন্ত এই ব্যবস্থার কথা সকল পুস্তকে লিখিবার পর
আর তাহাদিগকে এই আজ্ঞা কর, তোমরা যর্দ্দনের মধ্যবর্ত্তী ঐ স্থান হইতে, যে স্থানে যাজকদের চরণ স্থির ছিল, তথা হইতে বারোখানি প্রস্তর গ্রহণ করিয়া আপনাদের সঙ্গে পারে লইয়া যাও, অদ্য যে স্থানে রাত্রি যাপন করিবে, সেই স্থানে সেগুলি রাখিও।
আর তাহারা যে বারোখানি প্রস্তর যর্দ্দন হইতে আনিয়াছিল, সে সকল যিহোশূয় গিল্গলে স্থাপন করিলেন।
পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হইয়া শিখিমস্থ স্তম্ভের এলোন বৃক্ষের কাছে গিয়া অবীমেলককে রাজা করিল।