Home Bibles যিহোশূয় 22:17 · বাংলা বাইবেল
যিহোশূয় 22:17 · বাংলা বাইবেল

যে অপরাধ প্রযুক্ত সদাপ্রভুর মণ্ডলীর মধ্যে মহামারী হইয়াছিল, এবং যাহা হইতে আমরা অদ্যাপি শুচীকৃত হই নাই, পিয়োর-বিষয়ক সেই অপরাধ কি আমাদের পক্ষে ক্ষুদ্র?

Cross references

গণনা 25:1

পরে ইস্রায়েল শিটীমে বাস করিল, আর লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার করিতে প্রবৃত্ত হইল।

গণনা 25:3

আর ইস্রায়েল বাল্-পিয়োর [দেবের] প্রতি আসক্ত হইতে লাগিল; অতএব ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল।

গণনা 25:5

তখন মোশি ইস্রায়েলের বিচারকর্ত্তৃগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বাল্‌-পিয়োরের প্রতি আসক্ত আপন আপন লোকদিগকে বধ কর।

দ্বিতীয় বিবরণ 4:3

বাল-পিয়োরের বিষয়ে সদাপ্রভু যাহা করিয়াছিলেন, তাহা তোমরা স্বচক্ষে দেখিয়াছ; ফলতঃ তোমার ঈশ্বর সদাপ্রভু বাল-পিয়োরের অনুগামী প্রত্যেক জনকে তোমার মধ্য হইতে বিনষ্ট করিয়াছিলেন;

এজরা 9:13

কিন্তু আমাদের সকল দুষ্ক্রিয়া ও মহাদোষ প্রযুক্ত আমাদের প্রতি এই সমস্ত ঘটিয়াছে; তথাপি, হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের দণ্ড লঘু করিয়াছ, অধিকন্তু কতক লোক আমাদিগকে রক্ষিত হইতে দিয়াছ;

গীতসংহিতা 106:28

তাহারা বাল-পিয়োরের প্রতি আসক্ত হইল, মরাদের বলি ভোজন করিল।

১ করিন্থীয় 10:8

আর যেমন তাঁহাদের মধ্য কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং এক দিনে তেইশ হাজার লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।

১ করিন্থীয় 10:11

এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল; আমাদের, যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে।

Interlinear

Choose Theme