এইরূপে ইস্রায়েল-সন্তানগণ গুলিবাঁট করিয়া লেবীয়দিগকে এই সকল নগর ও সেগুলির পরিসরভূমি দিল, যেমন সদাপ্রভু মোশির দ্বারা আজ্ঞা দিয়াছিলেন।
Cross references
অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড; তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর; আমি তাহাদিগকে যাকোবের মধ্যে বিভাগ করিব; ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করিব।
পরে গাদ-সন্তানগণ ও রূবেণ-সন্তানগণ আসিয়া মোশিকে, ইলিয়াসর যাজককে ও মণ্ডলীর অধ্যক্ষগণকে কহিল, অটারোৎ,
আর তোমরা গুলিবাঁট দ্বারা আপন আপন গোষ্ঠী অনুসারে দেশাধিকার বিভাগ করিয়া লইবে; অধিক লোককে অধিক অংশ, ও অল্প লোককে অল্প অংশ দিবে; যাহার অংশ যে স্থানে পড়ে, তাহার অংশ সেই স্থানে হইবে; তোমরা আপন আপন পিতৃবংশানুসারে অধিকার পাইবে।
সে সকল নগর তাহাদের নিবাসের জন্য হইবে, ও নগরগুলির পরিসরভূমি তাহাদের পশুগণ, সম্পত্তি ও জীব সকলের নিমিত্ত হইবে।
তোমরা দেশটী সাত অংশ করিয়া তাহার বর্ণনা লিখিয়া আমার কাছে আনিবে; আমি এই স্থানে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের নিমিত্তে গুলিবাঁট করিব।
তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন অধিকার হইতে লেবীয়দিগকে এই এই নগর ও সেগুলির পরিসরভূমি দিল।
গুলিবাঁট কোলে ফেলা যায়, কিন্তু তাহার সমস্ত নিষ্পত্তি সদাপ্রভু হইতে হয়।
গুলিবাঁট দ্বারা বিবাদের নিবৃত্তি হয়, ও বলবানদের মধ্যে বিবাদ ভঞ্জন হয়।