আর কহাতের অবশিষ্ট সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইফ্রয়িম বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং দান বংশ ও মনঃশির অর্দ্ধ বংশ হইতে দশটী নগর পাইল।
Cross references
লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি।
বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।
আর কহাৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, যিষ্হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা কহাতীয়দের গোষ্ঠী।
আর কহাতের অবশিষ্ট সন্তানগণ অর্থাৎ কহাৎ-সন্তান লেবীয়দের গোষ্ঠী সকল ইফ্রয়িম বংশের অধিকার হইতে আপনাদের অধিকার-নগর পাইল।
কহাতের অবশিষ্ট সন্তানগণের গোষ্ঠীদের নিমিত্তে সর্ব্বশুদ্ধ পরিসরের সহিত এই দশটি নগর দিল।
আর কহাতের সন্তান অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
তাঁহার পুত্র অবীশূয়, তাঁহার পুত্র বুক্কি, তাঁহার পুত্র উষি, তাঁহার পুত্র সরাহিয়,
আর কহাতের অবশিষ্ট সন্তানদিগকে বংশের গোষ্ঠী হইতে, অর্দ্ধবংশ অর্থাৎ মনঃশির অর্দ্ধেক হইতে, গুলিবাঁট দ্বারা দশটী নগর দত্ত হইল।
কহাৎ-সন্তানগণের কোন কোন গোষ্ঠী ইফ্রয়িম বংশ হইতে আপন আপন অধিকারার্থে নগর পাইল।