Home Bibles ☰ Books যিহোশূয় 21:41 · বাংলা বাইবেল
যিহোশূয় 21:41 · বাংলা বাইবেল

ইস্রায়েল-সন্তানগণের অধিকারের মধ্যে পরিসরের সহিত সর্ব্বশুদ্ধ আটচল্লিশটী নগর লেবীয়দের হইল।

Cross references

আদিপুস্তক 49:7

অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড; তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর; আমি তাহাদিগকে যাকোবের মধ্যে বিভাগ করিব; ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করিব।

গণনা 35:1

পরে সদাপ্রভু মোয়াবের তলভূমিতে যিরীহোর নিকটস্থ যর্দ্দনের নিকটে মোশিকে কহিলেন,

গণনা 35:7

সর্ব্বশুদ্ধ আটচল্লিশ নগর ও সেইগুলির পরিসরভূমি লেবীয়দিগকে দিবে।

দ্বিতীয় বিবরণ 33:10

তাহারা যাকোবকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দিবে; তাহারা তোমার সম্মুখে ধূপ রাখিবে, তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখিবে।

যিহোশূয় 21:3

তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন অধিকার হইতে লেবীয়দিগকে এই এই নগর ও সেগুলির পরিসরভূমি দিল।

১ ইতিহাস 6:64

ইস্রায়েল-সন্তানগণ লেবীয়দিগকে এই সকল নগর ও তাহাদের পরিসর-ভূমি দিল।

Interlinear

Choose Theme