যিহোশূয় 2:22 · বাংলা বাইবেল
আর তাহারা গিয়া পর্ব্বতে উপস্থিত হইল, যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়াছিল, তাহাদের ফিরিয়া আসা পর্য্যন্ত তিন দিন তথায় রহিল; তাহাতে যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়াছিল, তাহারা সমস্ত পথে অন্বেষণ করিলেও তাহাদের উদ্দেশ পাইল না।
Cross references
১ শমূয়েল 19:10
এমন সময় শৌল বড়শা দিয়া দায়ূদকে ভিত্তির সঙ্গে গাঁথিতে চেষ্টা করিলেন; কিন্তু তিনি শৌলের সম্মুখ হইতে সরিয়া যাওয়াতে তাঁহার বড়শা ভিত্তিতে ঢুকিয়া গেল, এবং দায়ূদ সে রাত্রিতে পলাইয়া রক্ষা পাইলেন।
২ শমূয়েল 17:20
পরে অবশালোমের দাসগণ সেই স্ত্রীলোকটীর বাটীতে আসিয়া জিজ্ঞাসা করিল, অহীমাস ও যোনাথন কোথায়? স্ত্রীলোকটী তাহাদিগকে কহিল, তাহারা ঐ জলস্রোত পার হইয়া গেল। পরে তাহারা অন্বেষণ করিয়া উদ্দেশ না পাওয়াতে যিরূশালেমে ফিরিয়া গেল।
গীতসংহিতা 32:6
এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না।