Home Bibles যিহোশূয় 19:26 · বাংলা বাইবেল
যিহোশূয় 19:26 · বাংলা বাইবেল

অলম্মেলক, অমাদ ও মিশাল, এবং পশ্চিমদিকে কর্মিল, ও শীহোর-লিব্‌নৎ পর্য্যন্ত গেল।

Cross references

যিহোশূয় 15:55

মায়োন, কর্মিল, সীফ, যুটা যিষ্রিয়েল,

যিহোশূয় 21:30

আর আশের বংশের অধিকার হইতে পরিসরের সহিত মিশাল, পরিসরের সহিত আব্দোন,

১ শমূয়েল 15:12

পরে শমূয়েল শৌলের সহিত সাক্ষাৎ করিতে প্রত্যূষে উঠিলেন; তখন শমূয়েলকে এই সংবাদ দেওয়া হইল, শৌল কর্মিলে আসিয়াছিলেন, আর দেখুন, তিনি নিজের জন্য একটি স্তম্ভ প্রস্তুত করাইয়াছেন, পরে তথা হইতে ফিরিয়া, ঘুরিয়া গিল্‌গলে নামিয়া গেলেন।

১ রাজাবলি 18:19

এখন লোক পাঠাইয়া সমস্ত ইস্রায়েলকে কর্ম্মিল পর্ব্বতে আমার নিকটে একত্র করুন, এবং বালের ভাববাদী সেই চারি শত পঞ্চাশ জনকে ও আশেরার ভাববাদী সেই চারি শত জনকেও উপস্থিত করুন, যাহারা ঈষেবলের মেজে ভোজন করিয়া থাকে।

১ রাজাবলি 18:20

তাহাতে আহাব সমস্ত ইস্রায়েল-সন্তানের কাছে লোক পাঠাইলেন, এবং সেই ভাববাদিগণকে কর্ম্মিল পর্ব্বতে একত্র করিলেন।

১ রাজাবলি 18:42

তাহাতে আহাব ভোজন পান করিতে উঠিয়া গেলেন। আর এলিয় কর্ম্মিলের শৃঙ্গে উঠিলেন; এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ দুই জানুর মধ্যে রাখিলেন।

২ রাজাবলি 2:25

পরে তিনি তথা হইতে কর্ম্মিল পর্ব্বতে গেলেন, এবং তথা হইতে শমরিয়ায় ফিরিয়া আসিলেন।

১ ইতিহাস 6:74

এবং আশেরবংশ হইতে পরিসরের সহিত মশাল,

পরমগীত 7:5

তোমার দেহের উপর তোমার মস্তক কর্ম্মিলের ন্যায়; তোমার মস্তকের কেশপাশ বেগুনে রঙ্গের ন্যায়, তোমার কেশদামে রাজা বন্দি আছেন।

যিশাইয় 33:9

দেশ শোকান্বিত ও মলিন হইয়াছে, লিবানোন লজ্জা পাইয়াছে ও ম্লান হইয়াছে, শারোণ মরুভূমির সমান, এবং বাশন ও কর্মিল পত্রশূন্য হইয়াছে।

যিশাইয় 35:2

সে পুষ্পবাহুল্যে উৎফুল্ল হইবে, আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে; তাহাকে দত্ত হইবে লিবানোনের প্রতাপ, কর্মিলের ও শারোণের শোভা; তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা।

যিশাইয় 37:24

তুমি আপন দাসগণের দ্বারা প্রভুকে টিটকারি দিয়াছ, বলিয়াছ, ‘আমি নিজ রথবাহুল্য দ্বারা পর্ব্বতগণের উচ্চ মস্তকে, লিবানোনের নিভৃত স্থানে আরোহণ করিয়াছি, আমি তাহার দীর্ঘকায় এরস বৃক্ষ ও উৎকৃষ্ট দেবদারু সকল ছেদন করিব, তাহার প্রান্তভাগস্থ উচ্চতম স্থানে, উর্ব্বর ক্ষেত্রের কাননে প্রবেশ করিব।

যিরমিয় 46:18

বাহিনীগণের সদাপ্রভু যাঁহার নাম, সেই রাজা কহেন, আমার জীবনের দিব্য, পর্ব্বতগণের মধ্যে তাবোরের সদৃশ কিম্বা সমুদ্রের নিকটস্থ কর্মিলের সদৃশ এক ব্যক্তি আসিবে।

Interlinear

Choose Theme