আর দক্ষিণদিক্স্থ অব্বীয়দের দেশ, কনানীয়দের সমস্ত দেশ, ও ইমোরীয়দের সীমাস্থিত অফেক পর্য্যন্ত সীদোনীয়দের অধীন মিয়ারা;
Cross references
এইরূপে যিহোশূয় সমস্ত দেশ, পর্ব্বতময় প্রদেশ, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি ও পর্ব্বত-পার্শ্ব, এবং সেই সকল অঞ্চলের সমস্ত রাজাকে আঘাত করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে শ্বাসবিশিষ্ট সকলকেই নিঃশেষে বিনষ্ট করিলেন।
পূর্ব্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের, এবং পর্ব্বতময় প্রদেশস্থ ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের, এবং হার্মোণের অধঃস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের নিকটে দূত প্রেরণ করিলেন।
যর্দ্দনের এপারে পশ্চিমদিকে লিবানোনের তলভূমিতে স্থির বাল্গাদ হইতে সেয়ীরগামী হালক পর্ব্বত পর্য্যন্ত যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণ দেশের যে যে রাজাকে আঘাত করিলেন, ও যিহোশূয় যাহাদের দেশ অধিকারার্থে স্ব স্ব বিভাগানুসারে ইস্রায়েলের বংশসমূহকে দিলেন,
অফেকের এক রাজা, লশারোণের এক রাজা, মাদোনের এক রাজা, হাৎসোরের এক রাজা,
আর উম্মা, অফেক ও রহোব তাহার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত বাইশটী নগর।
আর ইমোরীয়েরা দানের সন্তানগণকে পর্ব্বতময় দেশে রোধ করিল, তলভূমিতে নামিয়া আসিতে দিল না;
পরে ইস্রায়েল যুদ্ধার্থে পলেষ্টীয়দের বিপরীতে বাহির হইয়া এবন্-এষরে শিবির স্থাপন করিল, এবং পলেষ্টীয়েরা অফেকে শিবির স্থাপন করিল।
আর ইমোরীয়ের দেশ অধিকারার্থ দিবার জন্য আমিই তোমাদিগকে মিসর দেশ হইতে আনিয়াছিলাম, ও চল্লিশ বৎসর পর্য্যন্ত প্রান্তরে গমন করাইয়াছিলাম।