Home Bibles যোহন 6:21 · বাংলা বাইবেল
যোহন 6:21 · বাংলা বাইবেল

তখন তাঁহারা তাঁহাকে নৌকাতে গ্রহণ করিতে ইচ্ছুক হইলেন; আর তাঁহারা যেখানে যাইতেছিলেন, নৌকা তৎক্ষণাৎ সেই স্থলে উপস্থিত হইল।

Cross references

গীতসংহিতা 24:7

হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও; প্রতাপের রাজা প্রবেশ করিবেন।

পরমগীত 3:4

আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম, অমনি আমার প্রাণ প্রিয়তমকে পাইলাম, আমি তাঁহাকে ধরিলাম, ছাড়িলাম না, যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম, আমার জননীর অন্তঃপুরে না আনিলাম।

মথি 14:32

পরে তাঁহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল।

মার্ক 6:51

পরে তিনি তাঁহাদের নিকটে নৌকায় উঠিলেন, আর বাতাস থামিয়া গেল; তাহাতে তাঁহারা মনে মনে যার পর নাই আশ্চর্য্য জ্ঞান করিলেন।

প্রকাশিত বাক্য 3:20

দেখ, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ও আঘাত করিতেছি; কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে।

Interlinear

Choose Theme