Home Bibles যোহন 5:12 · বাংলা বাইবেল
যোহন 5:12 · বাংলা বাইবেল

তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, সেই ব্যক্তি কে, যে তোমাকে বলিয়াছে, খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও?

Cross references

বিচারকগণ 6:29

তখন তাহারা পরস্পর কহিল, এ কাজ কে করিল? পরে অনুসন্ধান করিয়া জিজ্ঞাসা করিলে লোকেরা কহিল, যোয়াশের পুত্র গিদিয়োন উহা করিয়াছে।

১ শমূয়েল 14:38

তখন শৌল কহিলেন, হে লোকদের অধ্যক্ষ সকল, তোমরা নিকটে আইস, এবং অদ্যকার এই পাপ কিসে হইল, তাহা জ্ঞাত হও, বুঝিয়া দেখ।

মথি 21:23

পরে তিনি ধর্ম্মধামে আসিলে পর তাঁহার উপদেশ দিবার সময়ে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ নিকটে আসিয়া বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়াছে?

রোমীয় 10:2

কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে, ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞানানুযায়ী নয়।

Interlinear

Choose Theme