Home Bibles যোহন 21:2 · বাংলা বাইবেল
যোহন 21:2 · বাংলা বাইবেল

শিমোন পিতর, থোমা, যাঁহাকে দিদুমঃ বলে, গালীলের কান্নানিবাসী নথলেন, সিবদিয়ের দুই পুত্র, এবং তাঁহার শিষ্যদের মধ্যে আর দুই জন, ইহাঁরা একত্র ছিলেন।

Cross references

যিহোশূয় 19:28

এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে, এবং মহাসীদোন পর্য্যন্ত গেল।

মথি 4:21

পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতা—সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁহার ভ্রাতা যোহন—আপনাদের পিতা সিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন; তিনি তাঁহাদিগকে ডাকিলেন।

লূক 5:10

আর সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন, যাঁহারা শিমোনের অংশীদার ছিলেন, তাঁহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যীশু শিমোনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে।

যোহন 1:45

ফিলিপ নথনেলের দেখা পাইলেন, আর তাঁহাকে কহিলেন, মোশি ব্যবস্থায় ও ভাববাদিগণ যাঁহার কথা লিখিয়াছেন, আমরা তাঁহার দেখা পাইয়াছি; তিনি নাসরতীয় যীশু, যোষেফের পুত্র।

যোহন 2:11

এইরূপে যীশু গালীলের কান্নাতে এই প্রথম চিহ্নকার্য্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন; আর তাঁহার শিষ্যেরা তাঁহাতে বিশ্বাস করিলেন।

যোহন 4:46

পরে তিনি আবার গালীলের সেই কান্না নগরে গেলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। আর, এক জন রাজপুরুষ ছিলেন, তাঁহার পুত্র কফরনাহূমে পীড়িত ছিল।

যোহন 11:16

তখন থোমা, যাঁহাকে দিদুমঃ [যমজ] বলে, তিনি সহ-শিষ্যদিগকে কহিলেন, চল, আমরাও যাই, যেন ইহাঁর সঙ্গে মরি।

যোহন 20:28

থোমা উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার!

Interlinear

Choose Theme